জঙ্গিনেতা ইমরান ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার বাংলাদেশের সমন্বয়কারী মাওলানা ইমরান মিয়াকে (৪৩) গতকাল বুধবার চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত সূত্র জানায়, ইমরানকে গতকাল নারায়ণঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল কুদ্দুসের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, ইমরানের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র‌্যাব-১) সহযোগিতায় সাভারের শাহীবাগ এলাকার একটি বাড়ি থেকে ৩০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। ওই ঘটনায় করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সাত দিনের রিমান্ড চাইলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়।