জঙ্গিনেতা মাওলানা ইউনুস রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসাশিক্ষক মাওলানা মো. ইউনুসকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।গতকাল শুক্রবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলাম এই আদেশ দেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ সেলিম মিয়া গতকাল ইউনুসকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, মাওলানা ইউনুস মৌলভীর কাটা আলগিভারী আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক। তিনি কক্সবাজার এলাকায় রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের নিয়ে সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।