জঙ্গিবাদ আন্তর্জাতিক সমস্যা: সেতুমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিবাদ বাংলাদেশের একার সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। গুলশান ও শোলাকিয়ার হামলাকারীরা দেশীয়। কিন্তু সমস্যাটি আন্তর্জাতিক। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।
গুলশান ও শোলাকিয়ার দুই হামলার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রের এফবিআইকে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারব, এমনটি ভাবছি না। পরস্পরের সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে। ট্র্যাকিং ডিভাইস (অনুসরণ করে চিহ্নিত করার যন্ত্র) ব্যবহারে যুক্তরাষ্ট্র আমাদের চেয়ে অনেক উন্নত। যেসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা কম এবং যেসব কারিগরি দক্ষতার অভাব রয়েছে, সেগুলো শুধু যুক্তরাষ্ট্র নয়, উন্নত সব দেশ থেকেই নেওয়া হবে।’