জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ার সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে এলাকায় এলাকায় জনমত গড়তে হবে। এ জন্য উপজেলাভিত্তিক উঠান বৈঠক ও সভা করতে হবে। কোনোভাবেই তরুণ প্রজন্মকে জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দেওয়া যাবে না। পরিবার ও সমাজকে এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা ওই অভিমত ব্যক্ত করেন। বক্তাদের ওই মতামতের ভিত্তিতে আইনশৃঙ্খলা কমিটি জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ার সিদ্ধান্ত নেয়।