জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা সৃষ্টি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আজ সারা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। মাদকের বিরুদ্ধেও জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা সৃষ্টি করতে হবে। এ জন্য সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকেরা ভূমিকা রাখতে পারেন।
গতকাল শনিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্মিত মিলনায়তনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিল্পমন্ত্রী ফলক উন্মোচন করে ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্মিত মিলনায়তন ভবন উদ্বোধন করেন।