জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্র ও সভায় উপস্থিত একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে প্রশাসনের কঠোর নজরদারি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অনুপস্থিতির খোঁজখবর রাখার বিষয়টি নিয়ে সভায় আলোচনা করা হয়। উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার। এতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছফিউল্লাহ সরকার, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম খান, আলিনগর কারিগরি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।