জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে নোয়াখালীতে ওলামা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে মসজিদের পবিত্রতা রক্ষা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ওলামা মাশায়েখদের সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সমাবেশ হয়। সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিসহ প্রায় দুই শ ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।সমাবেশে নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম ছিদ্দিকুর রহমান বলেন, ইসলাম জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। প্রিয় নবী হজরত মুহামঞ্চদ (সা.) বলেছেন, ‘যারা সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ করবে, তারা আমার উমঞ্চত হতে পারে না।’ গত শুক্রবার ইমামরা কোনো ধরনের উসকানি দেননি। এ কারণে নোয়াখালীতে কোনো আলেমের নেতৃত্বে সহিংস ঘটনা ঘটেনি। তবে যারা কোরআন এবং রাসুল (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে, সরকার যেন দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। না জেনে কোনো কথা প্রচার করা ঠিক নয়। ওলামা-মাশায়েখরা সমাজের সঠিক পদপ্রদর্শক। সমাজের কেউ যাতে ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জেলা প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালীর উপপরিচালক সরকার সারওয়ার আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুব রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ।