জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সভা ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গতকাল বুধবার কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। একই দিন গাইবান্ধা শহরেও মানববন্ধন হয়েছে।
গতকাল সকাল ১০টায় নাগেশ্বরী থানা হলরুমে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা হয়। বক্তব্য দেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, এএসপি সার্কেল সনাতন চক্রবর্তী, জেলা পুলিশিং কমিটির সভাপতি মতলবুর রহমান খান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহ, উপজেলা পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক শফিকুর বারী জিন্না, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নাজমুল হুদা, যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, যুবলীগ সভাপতি রওশন আলম, মহিলা আওয়ামী লীগ সভাপতি রোকসানা আলম, অধ্যক্ষ নাসিমুল ইসলাম মণ্ডল প্রমুখ।
এদিকে গাইবান্ধার ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মানববন্ধন হয়েছে। জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্র গাইবান্ধা জেলা শাখা ওই কর্মসূচি পালন করে। বক্তব্য দেন বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, সদস্য হালিমা খাতুন, জেলা ছাত্র ফ্রন্ট সদস্য বজলুর রহমান, মিলন মিয়া প্রমুখ।