জঙ্গিবাদ ঠেকাতে একত্র হয়ে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার এ আলী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ করান ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী l ছবি: প্রথম আলো
চাঁদপুর সদর উপজেলার এ আলী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ করান ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী l ছবি: প্রথম আলো

সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে সভা ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এসব কর্মসূচি থেকে বক্তারা শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও সন্ত্রাস ঠেকাতে একত্র হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। উপচার্য মো. গোলাম শাহি আলমের সভাপতিত্বে ও রেজিস্ট্রার বদরুল ইসলামের সঞ্চালনায় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ, সিলেট মহানগরের পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ বক্তব্য দেন। সকাল সাড়ে ১০টায় নগরের শামীমাবাদ এলাকার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. মনির উদ্দিন। সিলেটের এমসি কলেজের কলা ভবনে সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। এতে কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ মু. হায়াতুল ইসলাম আকঞ্জি, সিলেটের রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজি মহারাজ প্রমুখ বক্তব্য দেন।
ময়মনসিংহ: ময়মনসিংহের ১৩টি উপজেলার সব কলেজ, মাদ্রাসাসহ সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব আলোচনা সভায় প্রতিষ্ঠানপ্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা বরেন। বক্তারা শিক্ষার্থীদের জঙ্গিবাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কলেজের রাজ ভবন মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এ এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা সন্ত্রাসবিরোধী কমিটির সভাপতি নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।
শেরপুর: দুপুরে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সমাবেশে হাত তুলে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে ‘না’ বলে শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ সারোয়ার জাহান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার নজরুল ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উইজডম স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় একজন ইমাম আলোচনা সভায় অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. হানিফের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক অমৃত লাল সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।