জঙ্গিবাদ দমনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ দমন করার জন্য বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা মিলনায়তনে মৃক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হেফাজত কিংবা এ জাতীয় প্রতিষ্ঠান ধর্মের মোড়কে ব্যবসা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। তাদের প্রতিহত করে এ বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের আদর্শ অনুযায়ী প্রতিষ্ঠিত করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিজিবি ও পুলিশ বিভাগে জনবল নিয়োগ করা হবে। এসব নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধদের সন্তানেরা অগ্রাধিকার পাবেন।