জঙ্গিবাদ নারীর ক্ষমতায়নের প্রধান শত্রু: ইনু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান, নাটক এবং আলোচনার মধ্য দিয়ে রানা প্লাজাসহ বিভিন্ন পোশাকশিল্প কারখানা এবং শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করে বেসরকারি সংগঠন কর্মজীবী নারী। কর্মজীবী নারীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মে দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদ নারীর ক্ষমতায়ন ও কর্মের প্রধান শত্রু।
অনুষ্ঠানে কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংসদ শিরীন আখতার, অধ্যাপক লতিফা আখন্দ, উন্নয়ন গবেষক জাকিয়া কে হাসান, কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমিন কবীর প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।