জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে জঙ্গিগোষ্ঠী ষড়যন্ত্র করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে। জঙ্গিবাদ নির্মূলে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের বক্সির বিট এলাকায় জঙ্গিবাদবিরোধী এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
হাজারী লেন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শফিউল আজম। সমিতির সাধারণ সম্পাদক সুভাষ নাথের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা লায়ন আশীষ ভট্টাচার্য্য।
সমাবেশে আরও বক্তব্য দেন সমিতির সদস্য মো. মহসিন উদ্দিন, আশীষ কুমার চৌধুরী, সুনীল চৌধুরী, মৃদুল কান্তি মল্লিক, বিকাশ কান্তি সিংহ, রিমন মুহুরী, সুভাষ দাশ, শ্যামল রায়, সুরেশ বড়ুয়া, অর্ণব দে রনি, উজ্জ্বল দত্ত, দিলীপ কুমার সুশীল, কমল দাশ প্রমুখ।