জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতি চর্চা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে।
গতকাল সোমবার বিকেলে মাদারীপুরের শিবচরে তিন দিনব্যাপী দ্বিতীয় নাট্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান নূর বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে সরকারের সব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ নির্মূল করা শুধু সরকারের একারই দায়িত্ব নয়, এ ক্ষেত্রে দেশের প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিয়ে জঙ্গিবাদ নির্মূলে সরকারকে সহযোগিতা করতে হবে।
জঙ্গিবাদের সঙ্গে ছাত্রসমাজ যেন না জড়িয়ে পড়ে সে জন্য শিক্ষার্থীদের প্রতি শিক্ষক, পরিবারসহ সবাইকে নজর রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।