জঙ্গিবাদ প্রতিরোধ জাতীয় ঐক্যের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল সকালে জঙ্গিবাদ প্রতিরোধে সুজনের উদ্যোগে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল সকালে জঙ্গিবাদ প্রতিরোধে সুজনের উদ্যোগে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে চট্টগ্রাম নগরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজনের চট্টগ্রাম জেলার সভাপতি প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান। বক্তব্য দেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া, আইনজীবী আখতার কবির চৌধুরী, মো. শাখাওয়াত হোসেন, টিআইবির চট্টগ্রামের সমন্বয়ক মো. জসিম।
মানববন্ধনে বক্তারা সাতটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে অবিলম্বে জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমন করা, জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং জাতীয় ঐক্য গড়ে তোলা। জঙ্গিবাদ বিকাশের মূল কারণগুলো চিহ্নিত করে তা সমূলে উৎপাটনে যথাযথ ব্যবস্থা নেওয়া, রাজনৈতিক দমন-পীড়ন-হয়রানি বন্ধ করা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচারিক প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।