জঙ্গিবাদ প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সচেতন তরুণদেরই নেতৃত্ব দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।

রাজধানীর আরামবাগে যুব গণফোরাম কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় কামাল হোসেন গতকাল শনিবার এ কথা বলেন। তিনি বলেন, যারা পথভ্রষ্ট হয়ে নিরীহ মানুষকে হত্যা করছে, তাদের সংখ্যা নগণ্য। যদি দেশের ১৬ কোটি মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে এক হয়, তাহলে তারা নিশ্চিতভাবে পরাজিত হবে।

সভায় উপস্থিত তরুণদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস পড়ার পরামর্শ দেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী।