জঙ্গিবাদ প্রতিরোধে যুবসমাজকেই দায়িত্ব নিতে হবে: শিল্পমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গিবাদ প্রতিরোধে যুবসমাজকেই মূল ভূমিকা পালন করতে হবে।
গতকাল রোববার সকালে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব প্রশিক্ষণকেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত এক জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ একটি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। জঙ্গিরা প্রথমে ধর্মের কথা বলে সমাজে অনুপ্রবেশ করে পরে ধর্মান্ধতার মাধ্যমে জঙ্গিবাদের সৃষ্টি করে। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।