প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে সহিংস জঙ্গিবাদ প্রতিরোধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত রোববার সমাবেশ করে তাঁরা এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তারা দেশীয় ও বিদেশি উসকানিদাতাদের মদদে জঙ্গিবাদের প্রসারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নিউইয়র্কে অবস্থানরত একাধিক চারুশিল্পী একটি দীর্ঘ আয়তনের কাপড়ের ওপর বাংলাদেশের জাতীয় পতাকা আঁকায় অংশ নেন। তাঁদের সে কাজে সহায়তা করেন বিভিন্ন বয়সের প্রবাসী বাংলাদেশিরা।
একই স্থানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার একাধিক অঙ্গসংগঠনের উদ্যোগে আরও একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।