প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জে কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৪-দলীয় ও বিভিন্ন পেশাজীবী নেতা এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সভা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাসকে সভাপতি এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংসদ হাবিবে মিল্লাতকে সদস্যসচিব করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম খান,¡আবু ইউসুফ, কে এম হোসেন আলী, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আবদুল রউফ প্রমুখ।