জঙ্গিবাদ প্রতিরোধে সাতকানিয়ায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে চট্টগ্রামের সাতকানিয়ায় মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা হয়।
সভায় বক্তারা বলেন, পবিত্র ইসলাম ধর্মে গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। বিষয়টি কোমলমতি শিক্ষার্থীদের বোঝাতে হবে। কোনো শিক্ষার্থীর আচরণে হঠাৎ করে পরিবর্তন দেখা দিল কি না শিক্ষক ও অভিভাবকদের এটি খেয়াল রাখতে হবে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ।
বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. ইদ্রিচ চৌধুরী, সহকারী অধ্যাপক মাওলানা আবদুল কাইয়্যুম, আনোয়ারুল ইসলাম, প্রভাষক আবুল কালাম সিদ্দিকী, সহকারী শিক্ষক আবদুচ সবুর সিদ্দিকী প্রমুখ।