জঙ্গিবাদ প্রতিহত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মৌন মিছিল ও পথসভা হয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে মৌন মিছিল বের করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে মিছিলটি আবার একই জায়গায় এসে পথসভা করে। একই লক্ষ্যে গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঁঞা।