জঙ্গিবাদ প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের শত্রু এখন দারিদ্র্য ও জঙ্গিবাদ। আমরা শপথ নিয়েছিলাম উত্তরাঞ্চল থেকে মঙ্গাকে জাদুঘরে পাঠাব, পাঠিয়েছি। এখন মঙ্গার মতো দারিদ্র্যকেও জাদুঘরে পাঠানো হবে। দারিদ্র্যকে পরাজিত এবং জঙ্গিবাদকে প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।’
গতকাল বুধবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ফেরিঘাটে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, অচিরেই গাইবান্ধার বালাসি ও জামালপুরের বাহাদুরাবাদ নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হবে। তিনি গতকাল সকালে হেলিকপ্টারযোগে জামালপুরের দেওয়ানগঞ্জে আসেন। সেখান থেকে স্পিডবোটে তিনি বেলা ১১টায় গাইবান্ধার বালাসি ফেরিঘাটে পৌঁছান। বেলা দেড়টায় তিনি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে কর্মকর্তা ও দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।