জঙ্গিবাদ প্রশ্নে নিরপেক্ষ থাকার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির প্রশ্নে কারও নিরপেক্ষ থাকার সুযোগ নেই। যার যার অবস্থান থেকে এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বুধবার ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবে আয়োজিত সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুককে ত্রিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ কাজের জন্য ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপনকে দেওয়া হয় সম্মাননা। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন। প্রমুখ।

মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকতার মতো পেশায় যেন অসৎ ব্যক্তি বা দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে।