জঙ্গিবাদ মোকাবিলায় শিক্ষার সঙ্গে সংস্কৃতির প্রসার ঘটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে বেলা ১১টার দিকে সিনেট ভবনের সামনে থেকে র‌্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষক।

একইভাবে রাকসু ভবনের সামনে থেকে র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির চর্চা না থাকায় শিক্ষার্থীরা জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তাই শিক্ষার সঙ্গে সংস্কৃতির প্রসার ঘটাতে হবে।