জঙ্গিবাদ মোকাবিলায় ইমামদের সক্রিয় ভূমিকার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ মোকাবিলা থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে মসজিদের ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই এসব কাজে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
গতকাল রোববার খুলনা ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমি মিলনায়তনে ৮৫৮তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক লোকমান হোসেন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আবদুল্লাহ আরেফ পিপিএম।