জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত নয়। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির কারণে বাংলাদেশের সমাজ দুভাগে ভাগ হয়ে গেছে। দেশ হিসেবে বাংলাদেশের আত্মপরিচয় নিয়েও প্রধান রাজনৈতিক দল দুটির অবস্থান সম্পূর্ণ ভিন্ন ও বিপরীতমুখী।

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক বিষয়ে অন্যতম মার্কিন বিশেষজ্ঞ ক্রিস্টিন ফেয়ার এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ফেয়ার মনে করেন, বাংলাদেশের রাজনীতি ও বিচারব্যবস্থায় বিভক্তি সমস্যাকে আরও কঠিন করে তুলেছে। ভয়েস অব আমেরিকার ‘এশিয়া উইকলি পডকাস্ট’ অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন।

 বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের ঝুঁকি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ক্রিস্টিন ফেয়ার বলেন, বিএনপি রাজনীতিতে ধর্মকে স্থান দেওয়ায় বিশ্বাস করে। অপরদিকে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এর বিপরীত বলে তিনি উল্লেখ করেন। সন্ত্রাস বা জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ বাইরের সাহায্য গ্রহণ করার প্রতিক্রিয়া মিশ্র উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে তদন্ত বা অপরাধ শনাক্ত করতে সহযোগিতা দেওয়া হলেও সমস্যা রয়েছে। অপরাধস্থল ব্যবস্থাপনাসহ বাংলাদেশের নানা সীমাবদ্ধতার কথা তিনি উল্লেখ করেন। ক্রিস্টিন ফেয়ার বলেন, বাংলাদেশ সরকার বিএনপি ও তাদের ঘনিষ্ঠ মিত্র জামায়াতের মধ্যে ভাঙন ধরানোর ব্যাপারে বেশি উৎসাহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেকোনো সমালোচনার ব্যাপারে খুবই স্পর্শকাতর বলে তিনি উল্লেখ করেন। কিশোরগঞ্জে জঙ্গি হামলা, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী গণগ্রেপ্তার নিয়েও কথা বলেন মার্কিন বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার।