জঙ্গিবাদ-মৌলবাদ হচ্ছে রাজনীতির সিডর-আইলা: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতির সিডর-আইলা হচ্ছে জঙ্গিবাদ-মৌলবাদ। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পরিবেশ গবেষণামূলক সংগঠন ধরিত্রী বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, পরিবেশ রক্ষায় আমাদের আরো গুরুত্ব দিতে হবে। প্রকৃতি রক্ষার কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

সবার উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য আপনারা গাছ লাগান। খালেদা জিয়া গাছ কাটতে বলে। তারা গাছের বিরুদ্ধে যুদ্ধ করছে। সকলে মিলে এই রাজনীতির সিডর মোকাবেলা করতে হবে।’

শিক্ষাবিদ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।