জঙ্গিবাদ রুখতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাম্প্রদায়িক মৌলবাদ-জঙ্গিবাদ রুখে দাঁড়াও’ শিরোনামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে খুলনা সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার শহীদ হাদিস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশের শুরুতে চোখে কালো কাপড় বেঁধে এসব ঘটনার প্রতিবাদ জানান খুলনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
সংগঠনের খুলনার আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।