জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর আহ্বান ত্বকী মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাসবাদের নতুন ফাঁদ—ধর্মীয় জঙ্গিবাদ’ স্লোগানে জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বীর সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম প্রমুখ।

রফিউর রাব্বী বলেন, ‘জঙ্গিবাদ এখন নতুন মাত্রায় এসেছে, যা গুলশান ও শোলাকিয়ায় চিত্রায়িত হয়েছে। জঙ্গিবাদের সূত্রপাত বহু আগেই হয়েছে। এখন সরকারকে জনগণের শক্তির ওপর নির্ভর করে চলতে হবে, নতুবা কোনো অপশক্তির ওপর নির্ভর করতে হবে। সরকার ইতিমধ্যে বুঝেছে জনগণ তাদের সঙ্গে নেই।’