জঙ্গিবাদ রুখে দিতে শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সিরাজগঞ্জ ও বগুড়ার শিবগঞ্জে গতকাল মঙ্গলবার সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এক শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। উপজেলার বাখুঁয়া ঈদগা মাঠে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ শপথ অনুষ্ঠানের পাশাপাশি সমাবেশও হয়। এতে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, গোলাম মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক রিবলী ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।