প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে গতকাল শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সম্মেলন হয়েছে। ১১তম এই জেলা সম্মেলন থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড আহসান হাবিব লাভলু। সম্মেলন উদ্বোধনের পর শোভাযাত্রা বের করা হয়।
সিপিবি ঝালকাঠি জেলা শাখার সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক প্রশান্ত দাস হরি, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি ঝালকাঠি শাখার সদস্যসচিব এস এম হুমায়ুন কবির, সাংবাদিক শ্যামল সরকার, উদীচী ঝালকাঠির সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান প্রমুখ।