লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদকে ‘না’ বলার অঙ্গীকার করেছে। গতকাল রোববার সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ জামশেদা জাং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল্ মামুন, বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শফি কামাল।
সাংসদ আবদুল্লাহ আল্ মামুন নবাগত ছাত্রছাত্রীদের বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে। পরে শিক্ষার্থীরা দাঁড়িয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ‘না’ বলার অঙ্গীকার করে।
কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাওহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক এ কে এম আবুল হাশেম, কলেজের শিক্ষক আফছারুল মিজান ও মো. ইসমাইল হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় ফাহমিদা সুলতানা, তানজিরুল ইসলাম, মো. হাবিবুর রহমান, আবদুল হাছিব ও সাইমুন আক্তার।