জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় জেলার টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাট বালিগাঁও মসজিদের খতিব ওয়ালিউল্লাহ নেসারীর উদ্যোগে মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়। এতে হাট বালিগাঁও মসজিদের খতিব ছাড়াও টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ, উপজেলার বিভিন্ন মসজিদের খতিবসহ সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তাঁরা ধর্মের নামে জঙ্গি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।