জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জঙ্গিবাদ দমনের লড়াইতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। গত রোববার চট্টগ্রামে খুন হওয়া পুলিশ সুপার মো. বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) ও নাটোরে ব্যবসায়ী সুনীল গোমেজের খুনের প্রতিক্রিয়ায় দেশ দুটি বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল সোমবার দূতাবাসের ফেসবুক পেজে লিখেছেন, ‘গতকাল বাংলাদেশের দুই নাগরিক—এক মা ও এক মুদি দোকানির নির্মম মৃত্যুতে এ দেশের শোকাতুর লোকের সঙ্গে আমি যুক্ত হচ্ছি।’
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সয়ার গতকাল তাঁর টুইটে লিখেছেন, ‘আমরা জঙ্গিবাদবিরোধী বৈশ্বিক লড়াইতে বাংলাদেশের পাশে থাকব।’