প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে জঙ্গি তৎপরতা ও সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এ সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়ক মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবহান প্রমুখ।