জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মোহাম্মদপুরে গতকাল বুধবার বিকেলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক বাইসাইকেল আরোহী এতে অংশ নেন। মোহাম্মদপুর ক্লাব এই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তার আগে মোহাম্মদপুর ক্লাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় গণমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।