জঙ্গিবাদবিরোধী সভা ও মানববন্ধন
নীলফামারীর জলঢাকা উপজেলায় গতকাল বুধবার জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা হয়েছে। একই দিন ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জে জঙ্গিবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
জলঢাকা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল বেলা ১১টায় ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি আনসার আলী। বক্তব্য দেন সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সহীদ হোসেন, মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহচান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ প্রমুখ। সভায় উপজেলার ১১টি ইউনিয়নে দ্রুত জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় জঙ্গিবিরোধী ওই মানববন্ধন ও বিক্ষেভ সমাবেশ হয়। এত উপজেলার ১৬টি কওমি মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। উপজেলা উলামা সমিতি এর আয়োজন করে।
সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষক মৌলভি নুরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার।