জঙ্গিবাদবিরোধী জনসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় আজ সোমবার বেলা চারটায় জঙ্গিবাদবিরোধী জনসভা অনুষ্ঠিত হবে।বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, জঙ্গিবাদের অর্থের উৎস বন্ধ এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ জনসভা হবে।জনসভা সফলের লক্ষ্যে নগরের দরগাগেট এলাকায় জঙ্গিবাদবিরোধী মঞ্চের কার্যালয়ে গত শনিবার রাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সিলেট জেলা সমম্বয়ক কলনদর আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব সিকান্দর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদ উদ্দিন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরশ আলী, আরিফ মিয়া, গণফোরামের মহানগর সভাপতি আনছার খান, জাসদের জেলা সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ প্রমুখ।