জঙ্গিবাদবিরোধী পথসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার জঙ্গিবাদ ও মাদকবিরোধী পথসভা হয়েছে। কমিউনিটি পুলিশের সহায়তায় রামগতি থানা এসব পথসভার আয়োজন করে। পথসভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বাজার কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে লোকজনকে সচেতন করার জন্য পথসভার আয়োজন করা হয়। এতে জঙ্গিবাদবিরোধী তৎপরতায় সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়বে। তিনি জানান, সকাল ১০টায় বড়খেরি ইউনিয়নের রামগতি বাজারে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজার, চররমিজ ইউনিয়নের বিবিরহাট, চরআলগী ইউনিয়নের রামদয়াল বাজার, চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর ও হাজিগঞ্জ বাজারে পথসভা হয়। গত বুধবারও উপজেলার বিভিন্ন স্থানে পথসভা হয়েছে।