প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জঙ্গিবাদবিরোধী প্রচারণায় নেমেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রধান ফটকের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার আমীনুল ইসলাম। পরে ‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’, ‘জঙ্গিবাদকে না বলুন’—এসব লেখাসংবলিত পোস্টার জেলার বিভিন্ন স্থানে টানানো হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা বলেন, পুলিশের পক্ষ থেকে গতকাল পোস্টারিং করে জঙ্গিবাদবিরোধী প্রচারাভিযান শুরু করা হয়েছে। এর মাধ্যমে মানুষ সচেতন হয়ে ঘরে ঘরে জঙ্গিবাদকে প্রতিহত করতে উৎসাহিত হবে।