জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ নির্মূল করতে বাংলাদেশ পুলিশই যথেষ্ট। বাংলাদেশ পুলিশের ১ লাখ ৭০ হাজার সদস্য দেশবাসীকে সঙ্গে নিয়ে কাজ করলে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদের চিহ্ন মুছে যাবে। এ জন্য সাধারণের সহযোগিতাও দরকার। ‘জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা’ শীর্ষক এক অনুষ্ঠানে কথাগুলো বলেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
বাংলাদেশ পুলিশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে ২৩ আগস্ট ডিআইইউ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহাবুবুল ইসলাম, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক, পরিচালক (প্রশাসন) ইমরান হোসেন ও ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ হাবিবুন নবী, আনিছুর রশিদ, সহকারী পুলিশ কমিশনার সাত্যকি কবিরাজ ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি জি বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এ সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশ নেন।