জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
নীলফামারীতে গতকাল মঙ্গলবার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এ ছাড়া গাইবান্ধায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হয়েছে।
নীলফামারী জেলা জজ আদালতের সামনের সড়কে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করে জেলা আইনজীবী সমিতি। পরে সেখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম, প্রবীণ আইনজীবী জোনাব আলী, আনিছুল আরেফিন চৌধুরী, জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়, আইনজীবী রমেন্দ্র বর্ধন, তুষার কান্তি রায়, আজাহার আলী, আবদুল গফুর, ওবায়দুর রহমান, আবদুর রাজ্জাক প্রমুখ।
এদিকে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন করে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখা। এতে জেলার সব মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। বক্তব্য দেন সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিন খান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার আহ্বায়ক এবাদুর রহমান, সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, আবু ইউসুফ, সাখাওয়াত হোসেন, শাহ হোসাইন আহম্মদ, আবদুর রাজ্জাক, ছামছুল আলম প্রমুখ।