জঙ্গিবাদবিরোধী মানববন্ধন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন শুরু হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হাজারো শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন ব্যানার নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। এতে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।