প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল দুপুর ১২টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে চলছে, তখন একটি কুচক্রী মহল এই অগ্রযাত্রাকে কলুষিত করতে জঙ্গি হামলা চালাচ্ছে। ইসলামের অপব্যবহার করে কতিপয় বিপথগামী এ জঘন্য কাজ করছে। এ জন্য দেশের ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। সম্মিলিতভাবে জঙ্গিবাদকে রুখে দিতে হবে।