জঙ্গিবাদবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার দুপুরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক। জেলা প্রশাসক রেখা রানী বালো এতে সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।