প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল, ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা উচ্ছেদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা পুলিশ ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হামিদ। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আছাদুজ্জামান, সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাসার মিয়া, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক প্রমুখ।