জঙ্গিবাদবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহল কোটভাজনীর হাজিরহাট উচ্চবিদ্যালয় মাঠে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগান নিয়ে কমিউনিটি পুলিশের সঙ্গে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ এ সভার আয়োজন করে।
পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের উপমহা পরিদর্শক খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি কিমওয়ার হোসেন প্রমুখ।