প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী পৌর এলাকার রামপুর বালিকা উচ্চবিদ্যালয় ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার নারী উত্ত্যক্ত, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী সভা হয়েছে। ফেনী সদর থানার উদ্যোগে আয়োজিত দুটি সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, ফেনী গোয়েন্দা পুলিশের ওসি আহম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ। রামপুর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম। শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. একরামুল হক ভূঁঞা। ফেনী অফিস