প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর আধুনিক হাসপাতাল চত্বরে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করা হয়। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নীলফামারী জেলা শাখা। প্রায় একই সময়ে ডায়াবেটিক হাসপাতাল, জনতা ক্লিনিক, নীলফামারী ক্লিনিকসহ জেলার ছয় উপজেলায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত সব প্রতিষ্ঠানের সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়।