জঙ্গিবাদবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলার মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই’ স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী বল্লা করোনেশন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের উদ্যোগে বিশাল সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানটির চত্বরে আয়োজিত ওই সমাবেশে সচেতনতামূলক আলোচনা করা হয়। কলেজের অধ্যক্ষ মো. আবদুল আলীমের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, সাবেক প্রধান শিক্ষক শওকত আশরাফী, পরিচালনা কমিটির সদস্য নুর মোহাম্মদ মিনহাজ, সহকারী প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, বদরুল আলম প্রমুখ।