জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: মিঠাপুকুরের বেগম রোকেয়া মিলনায়তনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে সমাবেশ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এইচ এন আশিকুর রহমান। বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের চেয়ারম্যান রেহানা আশিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, মিঠাপুকুর কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ওসি হুমায়ুন কবীর, শঠিবাড়ী কলেজের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রমুখ।
দিনাজপুর: বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়। সদর উপজেলার ইউএনওর সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিক ইমাম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ আনজুমান আখতার, সদর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
গাইবান্ধা: বিকেলে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে জেলা শ্রমিক লীগ। জেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম, সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল, সম্পাদক আমিনুর জামান প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে ওই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদে বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আমির আলী আজাদ ও সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান।